মিরের সরাই এর রাত
তন্দ্রাচ্ছন্ন তাবুগুলোর বাইরে জোনাকির ঝাঁক।ঝিরিপথের বিশালাকার পাথরের প্লেট গুলোর বিমুর্ত আত্মপ্রদর্শনী জুড়ে প্রানীকুলের অসহায়ত্বের মূর্ত প্রকাশ কিংবা, প্রকৃতির একান্ত জীবন যাপনের দীর্ঘতর ফসিল কাব্য। দূর থেকে, কন্যা দায়গ্রস্থ পিতার মত দাডিয়ে থাকা সবুজ গহীনের সর্পিল নিস্তব্ধ পথের নুড়ির বুকে, বুনো পাখির ডাক বিদ্ধ হয়ে আদিম মায়ার কাঁপন জাগায়। তার মাঝে বুকের উপর ভর করে ছোট শামুকের ধীর গন্তব্য। হরিনী যৌবনার ভীত ঠোট কেঁপে উঠা শীতল সচ্ছ উন্মাদ জলচুম্বন কিংবা পাহাড়ি কুমারীর সপ্ন চোখে বিজলীর ছটা। এড়াতে পারিনা আষ্ঠেপৃষ্ঠে জড়ানো জংলী লতার প্রেম বন্ধন নগ্ন বাহু। আদিম তৃষ্ণার মদিরতার ঘোর ঝাপ দেয় ধরিত্রীকন্যার বুক চিরে বের হয়ে আসা প্রতিটি অশ্রু জলের গর্ভাশয়ে, পূনজন্মের লোভাতুর চোখ নিয়ে। মিরেরসরাই, চট্রলা। পহেলা অক্টোবর ২০১৬